• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

TechPada.TK

এগিয়ে চলো প্রযুক্তির সাথে

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

Tuesday, 2 January 2018

Abdullah Al Nayem Tanjim

নিরূপমা স্টেশনারি

 Tuesday, 2 January 2018     No comments   
নিরূপমাদের একটি বইয়ের দোকান আছে, নামঃ নিরূপমা ষ্টেশনারি। বানান ভুল নিয়ে কখনো আমার মাথা ব্যথা ছিলনা। কিন্তু নিরূপমার মত এত শীতল সুন্দর নামের পাশে 'স্টেশনারি'র জায়গায় 'ষ্টেশনারি' থাকবে এটা কিছুতেই মেনে নেয়া যায় না।

নিরূপমার বাবা অর্থাত্‍ দোকানের মালিক কিছুতেই আমার যুক্তিসংগত অভিযোগ আমলে নিচ্ছেন না। অবশেষে একদিন স্বয়ং নিরূপমার উপস্থিতিতে পুনরায় অভিযোগ দাখিল করলামঃ 'চাচা এমন সুন্দর একটি নামের পাশে ভুল-ভাল বানান মানায় না।' নিরূপমা ক্ষণিক ভ্রু কুঁচকে তাকিয়ে আবার নোট খুঁজতে ব্যস্ত হয়ে গেলো।

মাস দুএক নিরূপমা ষ্টেশনারির সামনে দিয়ে যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি? এই প্রশ্নের উত্তর ব্যস্ততা। অদ্ভুদ ব্যপার হল জগতে বেকার ছেলেদেরই ব্যস্ততা বেশি থাকে। কি ধরনের ব্যস্ততা? এমন প্রশ্নে বিব্রতকর পরিস্থিতে পড়তে হয়। যাইহোক, নিরূপমা ষ্টেশনারি বদলে নিরূপমা স্টেশনারী হয়েছে। দোকানের এক কর্মচারী ডেকে হাতে একটি চিরকুট দিলো। চিরকুটে নিরূপমার নিপূন হাতের লেখায় তাদের বাড়ীর ঠিকানা লেখা। ঠিকানার নিচে লেখাঃ 'চা খাওয়ার আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন'।

বাড়ীর নাম চিত্রলেখা। চিত্রলেখার ভেতর সবকিছু বেশ গোছালো। অগোছানো শুধু ফুলদানিটা। ওটার গায়ে আঁকা চিত্রের অংশ বসার ঘরের উল্টোদিকে ফেরানো। আমি ওটা ঠিকদিকে না ফিরিয়ে নিজে রান্না ঘরের দিকে ফিরলাম। এত উত্‍কণ্ঠা কি চায়ের জন্য না নিরূপমার জন্য?

- আপনি সবার ভুল সুধরে বেড়ান?
- জ্বি না। তবে সুন্দরের পাশে অসুন্দর কিংবা বেমানান কিছু দেখতে পারিনা।
- কিন্তু অসুন্দরকে কি অস্বীকার করতে পারবেন?
- জ্বি না।
- অসুন্দর না থাকলে পৃথিবীতে সুন্দরের দাম-প্রাধান্য কিছু থাকত না।
- অসুন্দরের ছায়া সুন্দরের উপর পড়তে দেয়া ঠিক না।
- ব্যপারটা আপেক্ষিক। চাইলে সুন্দর মনের ছায়ায় একটি অসুন্দর মনকে এনে তাকেও সুন্দর করা যায়।
- হয়তো পৃথিবীর সব সুন্দরের জন্ম হয়েছে অসুন্দরদের সুন্দর করার জন্য।

চিত্রলেখার বাইরে বৃষ্টি হচ্ছে। আমি ঝড়-বৃষ্টির মাঝে বেরিয়ে পড়লাম। যত এগুচ্ছি তত আড়াল হয়ে যাচ্ছে নিরূপমা। বৃষ্টি আমাকে ভিজিয়ে দিচ্ছে, শুধু সমাজসৃষ্ট ভবঘুরে, বেকার, চাল-চুলোহীন অসুন্দরগুলো ধুয়ে দিচ্ছে না।

প্রকৃতি আমাকে সব দিয়েছে শুধু হাতের মুঠোয় একজন নিরূপমার হাত রাখার অধিকারটুকু দেয়নি।
Read More
Smiley face
Abdullah Al Nayem Tanjim

পুলিশি হেনস্তা

 Tuesday, 2 January 2018     No comments   
পুলিশ কর্মকর্তার ছেলে হয়েও জীবনে প্রথমবার কিছুক্ষণ আগে ডিবি পুলিশের হাতে পড়েছিলাম।

টং দোকানের পাশের বেঞ্চিতে বসে চারজন বন্ধু Mini Militia খেলছিলাম। সাধারণ পোশাকে কোমরে পিস্তল গুঁজে চোখের উপর টর্চ মেরে ধরলো সেকেন্ড অফিসার। আমাকে জিজ্ঞেস করল:

'কি করো?'

'পড়াশোনা করি'

'কিসে?'

'একাদশ শ্রেনী'

'এখানে কি করো?' (পকেট চেক করতে করতে)

'গেমস খেলি'

'এইটা গেমস খেলার জায়গা?'

'না স্যার, চা - সিগারেট খাওয়ার জায়গা'

'প্যাটার্ন খুলো' (পকেট থেকে মোবাইল বের করে)

আমি প্যাটার্ন খুলে দিলাম। মামলা দেওয়ার মত তেমন কিছু পাওয়া গেল না গ্যালারিতে।

যাইহোক, পরে আরও কিছুক্ষণ তল্লাসী করে বাসায় চলে যেতে বলে স্বসম্মানে মুক্তি দিয়ে দিল।

বাসার সামনে আসার পর চারজনকে আবার ধরলো। এবার অন্যজন। তল্লাসী শুরু করে দিলেন তিনিও। পিছন থেকে আগের জন বলল: 'ওদের যেতে দাও। আমি চেক করেছি।'

হাসতে হাসতে চারজন বন্ধু যে যার বাসায় ফিরলাম।

আপচোস হচ্ছে বেচারাদের জন্য। কপাল খারাপ আজ তাদের কিছুই জুটলো না।
Read More
Home
Powered by Blogger.

Menu

  • Advertise
  • Contact Us
  • About us
  • Top Item
  • __DropDown 3
  • _ShortCodes
  • _SiteMap
  • _Error Page
  • Seo Services
  • Documentation
  • Download This Template

Advertise Here

Social Media Icons

  • facebook
  • instagram
  • linkedin
  • twitter
  • youtube

Join with us!

Main Menu

  • Home
  • Archive
  • Pages
  • Contactd
  • Technology
  • _Google
  • _Apple
  • Top Item
  • _Second Item
  • _Third Item
  • _Fourth Item

About

Report Abuse

About Blogger

Abdullah Al Nayem Tanjim
View my complete profile

নিরূপমা স্টেশনারি

নিরূপমাদের একটি বইয়ের দোকান আছে, নামঃ নিরূপমা ষ্টেশনারি। বানান ভুল নিয়ে কখনো আমার মাথা ব্যথা ছিলনা। কিন্তু নিরূপমার মত এত শীতল সুন্দর নামের...

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

  • ▼  2018 (2)
    • ▼  January (2)
      • নিরূপমা স্টেশনারি
      • পুলিশি হেনস্তা

Top reviews

Find Us On Facebook

Video Of Day

Featured Posts

Food

Unordered List

Recent Comments

Definition List

Recent Posts

  • Home

Comments

About Author

Popular Posts

  • পুলিশি হেনস্তা
  • নিরূপমা স্টেশনারি
  • Popular
  • Comments
  • Archive
Copyright © TechPada.TK All Rights Reserved |